রোববারই লন্ডন যেতে পারেন খালেদা জিয়া, প্রযুক্তিগত ত্রুটিতে পিছিয়ে গেল এয়ার অ্যাম্বুলেন্স
অনলাইন ডেস্ক: বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে আজ শুক্রবার লন্ডনে নেওয়ার পরিকল্পনা থাকলেও তা সম্ভব হয়নি। কাতারের আমিরের পাঠানো বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সে কারিগরি ত্রুটি দেখা দেওয়ায় পুরো প্রক্রিয়াটিই পিছিয়ে গেছে। এখন শারীরিক অবস্থা উপযোগী থাকলে এবং মেডিকেল বোর্ড অনুমতি দিলে আগামী রোববারই (৭ তারিখ) খালেদা জিয়াকে লন্ডনে নেওয়ার প্রস্তুতি চূড়ান্ত করা হতে পারে…
