চট্টগ্রামে ৪.৯ মাত্রার ভূমিকম্প, কক্সবাজারসহ পার্বত্য এলাকায় কম্পন অনুভূত

চট্টগ্রাম ও কক্সবাজারে রাতের ভূমিকম্পে মানুষের অনুভূত কম্পনের প্রতীকী ছবি। রাত ১২টা ৫৫ মিনিটে মিয়ানমার উৎসস্থল ৪.৯ মাত্রার ভূমিকম্পে কক্সবাজার ও চট্টগ্রামে কম্পন অনুভূত হয়। প্রতীকী ছবি।

অনলাইন ডেস্ক:

চট্টগ্রাম, কক্সবাজার ও পার্শ্ববর্তী পার্বত্য চট্টগ্রামে সোমবার (১ ডিসেম্বর) দিবাগত রাত ১২টা ৫৫ মিনিটে ভূমিকম্প অনুভূত হয়েছে। কক্সবাজার শহর, উখিয়া ও চকরিয়ায় কয়েক সেকেন্ড স্থায়ী কম্পন স্পষ্টভাবে অনুভব করেন স্থানীয় বাসিন্দারা।

তাৎক্ষণিকভাবে কোনো প্রাণহানি বা ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। স্থানীয়দের ভাষ্যমতে কম্পনটি স্বল্পস্থায়ী হলেও যথেষ্ট তীব্র ছিল। আন্তর্জাতিক ভূমিকম্প পর্যবেক্ষণ সংস্থা ইএমএসসি জানায়, ভূমিকম্পটির মাত্রা ছিল রিখটার স্কেলে ৪.৯ এবং উৎপত্তিস্থল ছিল মিয়ানমার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *